• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঢাকায় ইউডব্লিউডিএফ’র ১০ দফা দাবি ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2018   Wednesday

বুধবার ঢাকায় আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে শ্রমিকদের বেতন ভাতাসহ সকল সুবিধাদি প্রদান, জাতিসত্তার স্বীকৃতিসহ ১০ দফা দাবি জানিয়ে সংবাদ সন্মেলন করেছে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)।

 

সংবাদ সন্মেলন থেকে আগামী ১৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে নারী নির্যাতন বিরোধী সমাবেশসহ সংগঠনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

 

ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউডব্লিউডিএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইকেল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা। সংগঠনের সভাপতি সচিব চাকমা শুরুতে প্রারম্ভিক বক্তব্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক শান্তি বাবু চাকমা এবং সদস্য বাবলু চাকমা ও সুখময় চাকমা।

 

সংবাদ সন্মেলনে  নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় এবং তাদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া সংবাদ সম্মেলনে খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলমের নিঃশর্ত মুক্তি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ