• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বিএনপি ক্ষমতায় গেলে পার্বত্যাঞ্চলে জনগোষ্ঠীর স্বীকৃতি দেবে — বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2014   Monday

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর আত্ন-পরিচয়ের স্বীকৃতি প্রদান করা হবে। বিএনপি কাউকেও বাঙ্গালী বানানোর চেষ্টা করবে না। আমরা সবাই বাংলাদেশী হিসেবে পরিচয়ের পর স্বগোত্রীয় পরিচয় বহাল থাকবে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার সেচ্ছাচারিতা, সন্ত্রাস, অনিয়ম-দুর্নীতি এবং দখল লুটপাটের রেকর্ড গেড়েছে। নিজেদের আখের গোছাতে ব্যস্ত এই সরকার অনেক আগেই থেকে গ্রহনযোগ্যতা হারিয়েছে। ক্ষমতা পাকাপোক্ত করতে এবার সরকার গণমাধ্যম ও বিচার বিভাগে পূর্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চালাচ্ছে। সম্প্রচার নীতিমালা পরিবর্তন করে এবং বিচারপতি অভিসংশনের ক্ষমতা জাতীয় সংসদে আনার উদ্দেশ্য হচ্ছে বিচার বিভাগের উপর আওয়ামীলীগ সরকার পুর্ন নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করতে চায়। দলীয় নেতাকর্মীদের সাঙ্গা করতে সোমবার বান্দরবানে  আয়োজিত কর্মী সন্মেলনে  ও  সংবাদ সন্মেলন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার এসব কথা বলেন। বান্দরবানের মেঘলাস্থ পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সন্মেলনে  এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী,সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি,সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সাধারন সম্পাদক আজিজুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক মুজিবর রশিদ,জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক ও পৌর মেয়র জাবেদ রেজাসহ অংঙ্গ সংগঠনেরর নেতাকর্মীরা। সকালের দিকে কেন্দ্রীয় এ বিএনপির নেতা  বান্দরবানে পৌছলে সোয়ালক এলাকা থেকে তাকে শতাধিক মোটর সাইকেলে ও গাড়ী শোভাযাত্রাসহকারে নেতাকর্মীরা শহরে নিয়ে আসেন। পরে তিনি জেলা বিএনপি কর্মী সন্মেলনে যোগদান করেন। গোলাম আকবর খোন্দকার আরও বলেন, আগামী দিনের আন্দোলন এমন বেগবান হবে সরকার ক্ষমতা ছেড়ে পালানোরও সুযোগ পাবে না। তিনি বলেন আন্দোলনের বিভিন্ন ধাপ রয়েছে। বিএনপি এখন ধীরে ধীরে চুড়ান্ত আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ