• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিএনপি’র রাজনীতি হচ্ছে খুন আর রক্তপাতের রাজনীতি—-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2014   Sunday

 

 

 

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে খুন আর রক্তপাতের রাজনীতি। খুনাখুনির মাধ্যমে বিএনপি’র জন্ম হয়েছে। জঙ্গীদের উত্থান হয়েছে খালেদা জিয়ার আমলে। কিন্তু তারা ইতিহাস থেকে পাঠ নেয়নি। ওরা আন্দোলন দেখেছে, কিন্তু আন্দোলন শিখে নাই। ঈদ বার বার আসলেও তাদের আন্দোলন হবে না। যারা এখন আর একটি ১৫ আগষ্ট ঘটানোর ষড়যন্ত্র করছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বর্তমান ধারা ব্যাহত করতে চায়। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গিকার, মুক্তিযুদ্ধের চেতনায় গনতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। রোববার কাপ্তাই উপজেলা আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাপ্তাই উপজেলা মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারন সম্পাদক থোয়াইচিং মারমা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সহসভাপতি বদিউল আলম রনি, ফারুক হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবদুল হাই খোকন, নাঈম হোসেন মৃধা, একরাম হোসেন, ফরিদ হোসেন, রফিক উদ্দীন চৌধুরী ও বিপ¬ব সেন লাতু ওয়াগ্গা যুবলীগের সাধারণ সম্পাদক কুলাচিং মারমা প্রমুখ। এ এর আগে উপলক্ষে একটি শোক  র‌্যালী, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। শোক র‌্যালীতে নের্তৃত্ব দেন পার্বত্য মন্ত্রনালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহতদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে নিতহদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ