• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রুমায় ৩কোটি ২১লক্ষ টাকার ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2018   Saturday

শনিবার বান্দরবানের রুমা উপজেলায় ৩কোটি ২১লক্ষ টাকার ৮টি প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

 

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৩কোটি ২১লক্ষ টাকার ৮টি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

প্রকল্পের মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লক্ষ টাকার ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবাস, ৩১ লক্ষ টাকার ব্যয়ে রুমা পাইলট পাড়া জামে মসজিদ, ৪০ লক্ষ টাকার ব্যয়ে রুমা উপজেলা পরিষদ মসজিদ, জেলা পরিষদের অর্থায়নে ১০ লক্ষ টাকার ব্যয়ে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টার, ২০ লক্ষ টাকার ব্যয়ে বম কমিউনিটি সেন্টারের সংস্কার, ১৫ লাখ টাকার ব্যয়ে রুমা বাজার সিড়ি ঘাট,১৫ লক্ষ টাকার ব্যয়ে রুমা থানা মসজিদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১কোটি টাকার ব্যয়ে পানি শোধনাগার।

 

পরে প্রতিমন্ত্রী পাইন্দু ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এলজিএইচপি ও কাবিকা প্রকল্পের আ্ওতায় সোলার, জেনারেটর,টিন  ও নগদ অর্থ বিতরণ করেন।


সকালে বান্দরবান সদর থেকে যা্ওয়ার পথে বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রীকে সংবধর্না দেন স্থানীয় জনতা।


উদ্বোধনকালে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াই চিং, উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,রুমা উপজেলা নিবাহী কর্মকর্তা মো:শামসুল আলমসহ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ