• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়ি উপজেলা সদরে সোমবার ১৪৪ জারী করেছে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2014   Sunday

 

 

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে একই সময় ও একই দাবীতে সমাবেশ ডাকায়  কাল সোমবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি  সমিতি এই পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করে। সূত্র জানায়,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন স্থগিতের দাবীতে কাল সোমবার বাঘাইছড়ি উপজেলা মাঠে প্রতিবাদ সমাবেশের আহ্বান করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এর আগে ওই সংগঠনের পক্ষ থেকে উপজেলায় বিক্ষোভ-মিছিল করে সমাবেশে কর্মসূচি ঘোষনা করে। অপরদিকে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পাল্টা কর্মসূচি হিসেবে একই সময়ে ও একই দাবীতে সমাবেশের ঘোষনা দেয়। এতে উভয় পক্ষ সমাবেশ প্রত্যাহার না করায় উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃংখলা বিঘ্ন ঘটার আশংকায় আজ সোমবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্ষন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারী করে। এছাড়া উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, আঞ্চলিক দুটি রাজনৈতিক দল একই সময়ে ও একই স্থানে সমাবেশ আহ্বান করায় আইন-শৃংখলা অবনতি ঘটার অশংকায় বাঘাইছড়ি উপজেলা সদরে ১৪৪ জারী করা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ