• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফের ১ম পার্টিকর্মী সন্তান সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2014   Saturday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর শুক্রবার খাগড়াছড়িতে প্রথম পার্টিকর্মী সন্তান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমাজ ও জাতির সম্মান-মর্যাদা বৃদ্ধিতে প্রতিটি শিশুকে হতে হবে যোগ্য -এই শ্লোগানকে সামনে রেখে শহরে নারানহিয়াস্থ সাংস্কৃতিক ইন্সটিটিউটের অডিটোরিয়ামে দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন খাগড়ছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য সচিব চাকমা ও পরিচালনা করেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা। এছাড়া সম্মেলনে পার্টি কর্মীর সন্তানদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র কলিন চাকমা, রাজস্থলী তাইতং সরকারী উচ্চ বিদ্যালয়ের জয়া তঞ্চঙ্গ্যা, এটিআই ২য় বর্ষের ছাত্র হিল্টন চাকমা, ইডেন মহিলা কলেজের একাউন্টিংয়ের ৩য় বর্ষের ছাত্রী শ্রাবন্তি চাকমা। সন্মেলন শুরুতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সন্মেলনের দ্বিতীয় পর্বে পার্টিকর্মী সন্তানদের নিয়ে তিন লেভেলে কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ইউপিডিএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার হিসাবে ১টি করে কলম দেয়া হয়। অনুষ্ঠান শেষে শিশু বিষয়ক ও শিক্ষনীয় ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। সম্মেলনে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ৪র্থ শ্রেণী থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতসহ প্রায় দুইশতাধিক পার্টি কর্মীর সন্তান অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপিডিএফ নেতা সচিব চাকমা পার্টি কর্মী সন্তানদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলে হবে না। শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। পার্টি কর্মীর সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তনের লড়াইয়ে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে শিক্ষা সমাজ-জাতি রক্ষায় কাজে লাগে না সে শিক্ষার কোন মূল্য নেই। তিনি কর্মী সন্তানদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলে এক একজন পার্টি কর্মীর সন্তান। আগামী দিনের পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ের কান্ডারী হিসেবে তোমাদেরকেই গড়ে উঠতে হবে। সমাজে আমুল পরিবর্তন সাধনের লক্ষ্যে ইউপিডিএফের আদর্শকে ধারণ করেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ