• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটির পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2014   Monday

রাঙামাটির শহরে ভেদভেদী এলাকায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক সোমবার দোয়া  ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বলেছেন একটি অবৈধ সরকারের নির্যাতন-নীপিড়ন থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ঘোষিত রোডম্যাপ অনুসারে সরকার পতনে ব্যাপক আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সোমবার বিকালে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির পৌর এলাকার ৯নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সীবলী কান্তি চাকমা, বিএনপি নেতা পংকজ দেওয়ান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শামীম। অনুষ্ঠানে ইফতার পূর্ববর্তী সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাশেম। দীপেন দেওয়ান আরও বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় এসে আওয়ামীলীগসহ ১৪ দলীয় সরকার দেশে বর্তমানে একটি অরাজক পরিস্তিতি সৃষ্ঠি করে এদেশের মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে সরাতে নাপারলে দেশের আপামর জনসাধারনের মুক্তি মিলবে না। তাই দেশনেত্রী কর্তৃক ঘোষিত আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ