• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারন সম্পাদক রিটন চাকমা নির্বাচিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2014   Thursday

 

 

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ২১তম কেন্দ্রীয় কাউন্সিল  বুধবার খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে থুইক্যচিং মারমা সভাপতি, রিটন চাকমাকে সাধারণ সম্পাদক ও জুপিটার চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদরের নারানহিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে পিসিপির কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমার সভাপতিত্বে মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী এ কাউন্সিল শুরু হয়। কাউন্সিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বিলাস চাকমা ও আর্থিক রিপোর্ট পেশ করেন বাবলু চাকমা। এসব রিপোর্টের উপর বিশদ আলোচনা-পর্যালোচনা ও সংযোজন-বিয়োজনের পর হাউজে উপস্থিত সকলের সম্মতিতে রিপোর্ট পাশ করা হয়। কাউন্সিলের দ্বিতীয় দিনে বুধবার শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ এলাকার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাবলী তুলে ধরে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং এর উপর বিশ্লেষণমূলক বক্তব্য তুলে ধরেন। কাউন্সিলের শেষ অধিবেশনে সাবজেক্ট কমিটি কর্তৃক গঠিত একটি কমিটি হাউজে উপস্থাপন করা হয়। এরপর সংযোজন বিয়োজনের পর হাউজে উপস্থিত সকলে তুমুল করতালি ও শ্লোগানের মধ্য দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে অনুমোদন করেন। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা।  দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা, গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা প্রমুখ। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী সহ-সভাপতি চন্দ্রদেব চাকমা, সাধারণ সম্পাদক বিলাস চাকমা, সহ-সাধারণ সম্পাদক রূপন মারমা ও সদস্য তাপু মনি চাকমাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। কাউন্সিলে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান এবং ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন শাখা কমিটি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ