• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে সিএইচটি কমিশনের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2014   Sunday

রাঙামাটিতে সফরে আসা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আর্ন্তজাতিক কমিশনের (সিএইচটি কমিশন) গাড়ী বহরের উপর হামলা ও আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং হামলাকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় আরও বলা হয়, সেটেলার বাঙালিদের উগ্র সাম্প্রদায়িক সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক নৃশংসভাবে  হামলায় সিএইচটি কমিশনের কো-চেয়ার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে সফররত কমিশনের সদস্যদের মধ্যে ড. ইফতেখারুজ্জামান ও কমিশনের সফরসঙ্গী ইলিরা দেওয়ান আহত হন। উক্ত হামলায় সেটেলার বাঙালিরা কমিশনের সদস্যদের বহনকারী গাড়ী ব্যাপকভাবে ভাঙচুর করে। বিবৃতিতে বলা হয়, যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন চায় না এবং যারা পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের হীনস্বার্থ হাসিলের চেষ্টা করে তারাই এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ