• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় বিজিবি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2014   Thursday

 

 

 

খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনে বিজিবি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণতান্ত্রিক যুব ফোরাম। গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা সদস্য সচিব রিপন চাকমার স্বারিত এক বিবৃতিতে বলা হয়, “সাম্প্রদায়িক উস্কানি বন্ধ কর, দীঘিনালায় বিজিবি কর্তৃক ভূমি বেদখল কেন? শেখ হাসিনার জবাব চাই” এই শ্লোগানে বৃহস্পতিবার চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকু ত্রিপুরা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা। এর আগে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর ও উপজেলা থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। বক্তারা দীঘিনালার বাবুছড়ায় পাহাড়ি গ্রামবাসীদের উচ্ছেদ করে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করে সর্বশান্ত করছে। বাবুছড়া থেকে বিজিবি কর্তৃক উচ্ছেদ হয়ে ২১ পরিবার পাহাড়ি বর্তমানে বাবুুছড়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। পাহাড়িদের উপর কেন এই বৈষম্য ও দমন নীতি জারি রাখা হয়েছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এর জবাব পেতে চাই। বক্তারা অবিলম্বে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন বাতিল করে বাবুছড়া থেকে বিজিবি সদস্যদের প্রত্যাহার, যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানপূর্বক পাহাড়িদের নিজ নিজ জায়গা ফেরত দান, উগ্রসাম্প্রদায়িক সেটলার সংগঠনগুলোকে উস্কানিদান বন্ধ করা, মিথ্যা মামলা প্রত্যাহার করে আটককৃত গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি ও ধরপাকড় বন্ধ করা এবং ১০ জুন পাহাড়ি নারী-পুরুষের উপর হামলাকারী বিজিবি-পুলিশ ও সেটলারদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ