• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে লামায় মানববন্ধন

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2018   Tuesday

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে বনফুর বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

 

লামা উপজেলা পরিষদের সম্মুখে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ব্যানারে প্রায় শ খানেক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, মানবাধিকার কর্মী মুহাম্মদ কামালুদ্দিন, বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ফরহাদ হোসেন জুয়েল, ডা. অমর চৌধুরী, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমুখ।

 

বক্তারা বলেন,  একটি কুচক্রী মহল ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনী, বিজিবি ক্যাম্প বৃদ্ধি করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

 

বক্তারা আরো বলেন, প্রশাসনের কোন দপ্তরেরর কেউ যদি জমি নামজারি, চকুরীসহ অন্য কোন ক্ষেত্রে যদি রাজার সনদ চায়, তাহলে তাৎক্ষণিকভাবে সে সংস্থার বিরুদ্ধে অবস্থান নেয়া হবে বলেও হুশিয়ারি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ