• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

লামায় এতিম শিশুদের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কম্বল বিতরণ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2020   Wednesday

লামা উপজেলায় ৯টি শিশু সদন ও এতিমখানার অনাথ শিশুদের মাঝে ৭৫০টি শীত কম্বল বিতরণ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল। মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জি আর খাতের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদেরর উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে। 

 

বুধবার লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতৃ ফাতেমা পারুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ প্রমূখ।


জানা গেছে, বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে লামা উপজেলায় ৯টি প্রতিষ্ঠানে ৭৫০টি শীত কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠান সমূহ হল, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজনগর ৮০টি, মহামুনি শিশু সদন লামা পৌরসভা ৮০টি, মধুঝিরি নুরানী একাডেমী ও এতিমখানা ৫০টি, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম ফাঁসিয়াখালী ১৯০টি, সূর্য আলো শিশু সদন রুপসীপাড়া ৯০টি, রুংলন থারবা ছাত্রাবাস রুপসীপাড়া ৫০টি এবং ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদনে ৫০টি।

 

প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা পারুল বলেন, বান্দরবান জেলা পরিষদ বান্দরবান জেলার উন্নয়নে সব সময় নিবেদিত ছিলো। বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কৈশহ্ণা`র দক্ষ নেতৃত্বে বান্দরবানের রাজনৈতিক ও উন্নয়ন অগ্রযাত্রায় সমবন্টন অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গরীব ও ছিন্নমূল মানুষ গুলোর কষ্ট বেড়েছে কয়েক গুণ। ছিন্নমুল এইসব মানুষের কথা ভেবে এই উদ্যোগ নেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।


তিনি আরো বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তাই পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নির্দেশনায় আমি অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এই সহায়তা অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ