• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে টমেটোর টেকসই প্রযুক্তির মাঠ দিবস

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020   Monday

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কারিগরী সহযোগীতায় বান্দরবানের আলীকদমে কারিতাসের এগ্রো-ইকোলজী-সিএইচটি প্রকল্পের উদ্যোগে টমেটোর টেকসই প্রযুক্তির মাঠ দিবস পালিত হয়েছে।

 

রোববার উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের উত্তর পাট্টাখাইয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বাকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও মাষ্টার্স ছাত্রী শারমিন আক্তার শোভা উপস্থিত ছিলেন।

 

এতে বক্তব্য রাখেন কারিতাসের কর্মসূচী কর্মকর্তা মোঃ নাজমুল হক, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও ইউপি মেম্বার আলী হোসেন। এছাড়াও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম জিয়াউদ্দিন জুয়েল, কারিতাসের মাঠ সহায়কবৃন্দ ও উপকারভোগীরা এ মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

 

কারিতাসের এগ্রো-ইকোলজি-সিএইচটি প্রকল্পের উপকারভোগী নুরুল কাদেরের কৃষিক্ষেতে টমেটের বারি-১৫ ও বারি-২ জাতের উৎপাদিত টমেটো নিয়ে এ মাঠ দিবস করা হয়। এ দু’জাতের টমেটো উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে টমেটোর চাষ করা হয়। এতে দেখা যায়, জমিতে ৫৭% শতাংশ জৈবসার ব্যবহার করে এ জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। এ এলাকায় তামাক চাষের ভয়াল বিস্তার রোধে উন্নতমানের এ টমেটোর চাষ করানো হয়। মাঠ পরিদর্শন শেষে বাকৃবি’র প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও মাস্টার্স ছাত্রী শোভা এ এলাকায় টমেটোর বারি-১৫ জাতটি চাষ উপযোগী হিসেবে চিহ্নিত করেন।

 

কারিতাস সূত্রে জানা গেছে, উন্নতজাতের টমেটোর এ ধরণের গবেষণা পার্বত্য চট্টগ্রামের এগ্রো-ইকোলজী প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে।

 

প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের সামর্থ্য বৃদ্ধি করা, পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফল ও ফসল  ফলানো ও মানুষের পুষ্টি ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ মাঠ দিবস করা হয়। মাঠ দিবসের অনুষ্ঠানে টমেটো থেকে বীজ সংগ্রহ করার কৌশল হাতে-কলমে শেখান প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম। পরবর্তীতে সুবিধাভোগী সবাইকে নিরাপদ খাদ্য হিসাবে টমেটো বিতরণ করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ