• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

কাপ্তাইয়ে করোনার গণটিকা নিলো ৪হাজার ৬৫জন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2022   Saturday

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর বিপুল সংখ্যক জনগণের উপস্থিতির মধ্য দিয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারী) কাপ্তাইয়ে করোনার গণ টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত  হয়েছে। ১৫টি কেন্দ্রে ৪হাজার ৬৫০জনকে টিকা প্রদান করা হয়েছে। 

  

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের ৮ টি কেন্দ্রে ওইদিন সকাল থেকে গণটিকা কর্মসূচী শুরু হয়। এই ৮ টি কেন্দ্র হলো ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, মুরালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালি ইউনিয়ন পরিষদ, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ। এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান শনিবার সকালে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং চিৎমরম ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চিৎমরম ইউনিয়ন পরিষদের ওয়েশ্লিমং চৌধুরীসহ ইউপি সদস্য এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী রাইখালী, ওয়াগ্গা ও চন্দ্রঘোনা ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিরা এবং রেড ক্রিসেন্টের সদস্যরা গণটিকা কার্যক্রমে সহায়তা করেন বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ