• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020   Saturday

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে তৃতীয় দিনের মতো  শনিবার রাঙামাটিতে হত দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

শহরের শিমুলতলী, রূপনগর, শান্তিনগর, পুরাতন বাস স্টেশন ও খাদ্য গুদাম এলাকার দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জেলার দুর্গম এলাকাগুলোতে নিজ কাঁধ নিয়ে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতারা।  এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য হাবিব আজম, মাসদু পারভেজ, মো. নাজিম, মোঃ আবচার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানানোর পাশাপাশি যার যার ঘরে অবস্থান করার অনুরোধ করেন।

 

এদিকে এ পর্যন্ত ৬০০ পরিবারের হাতে ত্রান পৌঁছে দেওয়া সহ আগামী ৩ দিন পর্যায়ক্রমে ৬০০ হতদরিদ্র পরিবার সহ মোট ১২শ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে বলে  জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ