• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বাবুছড়াতে অসহায়দের পাশে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2020   Monday

করোনা পরিস্থিতিতে গৃহবন্দি, কর্মহীন ও অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন বাবুছড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ।

 

সোমাবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে ১৫ গ্রামের দুই শত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরা। বনভান্তের অন্যতম শিষ্য নন্দ পাল ভান্তের নির্দেশে তার শিষ্য মন্ডলীর আর্থিক সহায়তায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রীতে রয়েছে ১০ কেজি চাল,দুই প্যাকেট ভালোমানের বিস্কুট , দুপরের খাবরের প্যাকেট ও এক বোটল বিশুদ্ধ পানি। মূলত বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকার অসহায় ও দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা বিরতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধানা টিলা বনবিহরের বিহাধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে, কালোদ্বয় ভান্তে,মঙ্গল প্রিয় ভান্তে,বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ জীবন খীসা, বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা, সহ-সভাপতি পূর্ণ জ্যোতি চাকমা,মহিলা সম্পাদিকা জয়তি চাকমা,মহিলা সম্পাদিকা টেনসি চাকমা ও সদস্য রূপা চাকমা।

 

এ খাদ্য সহায়তা বিরতনের সময় সাধনা টিলা বিহারধ্যক্ষ বুদ্ধ বংশ ভান্তে ও বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা বলেন, কারোনা কোভিড-১৯ এর কারনের প্রত্যান্ত এলাকা খেটে খাওয়া লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের কথা চিন্তা করে বনভান্তের অন্যতম শিষ্য নন্দ পাল ভান্তে তার শিষ্যদের গবীর অসহায় ও কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকা ১৫টি গ্রামে দুইশত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদিকা টেনসি চাকমা বলেন যেহেতু অনেক ভিতর এলাকা থেকে লোকজন এ খাদ্য সহায়তা নিতে আসেবে সেই জন্য তাদের একটি করে ভাতের প্যাকেটের ব্যবস্থা করা হয়। এছাড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থদের সহায়তা করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ