• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

জুরাছড়িতে ব্র্যাকের ত্রাণ সামগ্রি বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2020   Monday

জুরাছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কর্মহীনদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রান্তিক পর্যায়ে মানুষদের সহায়তা প্রদান করছে। জুরাছড়ি-বনযোগীছড়া ইউনিয়নের ২৪ পরিবারের ঘরে ঘরে সহায়তা প্রদানের মাধ্যমে তৃতীয় পর্যায়েরে সহায়তা প্রদান শুরু করা হয়েছে।

 

 সোমবার সকালে বনযোছড়া ইউনিয়নের ধামাই পাড়াই দরিদ্র হিমাংশু চাকমাকে(৭০) ঘরে নগদ অর্থ প্রদানের মাধ্যমে উদ্ভোধন করা হয়। এ সময় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর  ব্র্যাক উপজেলা ম্যানেজার অনিল বরন দেওয়ান উদ্ভোধন করেন। এসময় স্থানীয় সংবাদিক সুমন্ত চাকমা,  ব্র্যাকের পিও অংগ্রী থোয়াই মারমা ও স্বাস্থ্যকমীগণ উপস্থিত ছিলেন।

 

ব্র্যাক ম্যানেজার অনিল বরন দেওয়ান জানান, ব্র্যাক ইতি মধ্যে প্রথম দফা ২৫০ পরিবার, ২য়দফা রাঙামাটি সেচ্ছা সেবী সংগঠন উম্মেষের মাধ্যমে ২০১ পরিবার এবং তৃতীয় পর্যায়ের ১৬৮ পরিবারের মধ্যে জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপিনয়নের ২৪ পরিবার এবং দুমদুম্যা ইউনিয়নের ১৪৪ পরিবারকে ব্র্যাক কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে। যা প্রতিটি পরিবার পাচ্ছেন এক হাজার পাঁচশত টাকা করে।

 

দুমদুম্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধান কুমার চাকমা বলেন, করোনা ভাইরাসে অঘোষিত লক ডাউনে খাদ্য সংকট দেখা দিয়েছে। দুমদুম্যাবাসীকে এই সহায়তা প্রদান উদ্যোগ খুবই প্রশংসানিয় ।

 

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ব্র্যাকে এ কার্যক্রমকে প্রসংশা জানিয়ে বলেন, ব্র্যাকের এ সহায়তা তৃণমূলের হতদরিদ্র কর্মহীদের সহায়তা ভূমিকা পালন করছে। এ সহায়তা অব্যহত রাখার অনুরোধ জানান তিনি।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের প্রান্তিক পর্যায়ে সহায়তার পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক তৃণমূল পর্যায়ে সহায়তা পৌছে দিচ্ছেন। এই সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো এগিয়ে আসা প্রয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ