• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

করোনা মোকাবেলায়
রাঙামাটিতে কর্মহীন ও দরিদ্র ৭শ পরিবারের মাঝে আশার ত্রাণ সামগ্রি বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2020   Monday

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় ৭শ পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সোমবার ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।


জেলা প্রশাসন কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা পক্ষ থেকে রাঙামাটিতে কর্মহীন ও দরিদ্র অসহায় ৫শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রির ব্যাগ জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের কাছে হস্তান্তর করা হয়। এসময় আশার জেলা ম্যানেজার শ্রীনাল বড়ুয়া, এরিয়া ম্যানেজার তপন চাকমা, ব্রাঞ্চ ম্যানেজার মাশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ডাল ২কেজি, আলু ২কেজি, তৈল ১লিটার ও লবন ১কেজি।

 

এছাড়া রাঙামাটি উপজেলা সদর নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমার কাছে ২শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রি তুলে দেয়া হয়।


আশার জেলা ম্যানেজার শ্রীনাল বড়ুয়া বলেন, করোনায় কর্মহীন হযে পড়া দরিদ্র অসহায়দের জন্য দেশের প্রতিটি উপজেলায় জেলা প্রশাসকের মাধ্যমে ৫শ ব্যাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ২শ ব্যাগ ত্রাণ বিতরণ করবো। আশার প্রেসিডেন্টের নিদের্শে আশার পক্ষ থেকে সারা দেশে ১২কোটি টাকার ত্রাণ সামগ্রি ১১ মে থেকে ১৪ মে পর্ষন্ত বিতরণ করা হবে।


জেলা প্রশাসক কেএম মামুনুর রশীদ আশা প্রশাসনের ত্রাণ তহবিলে ৫শ ব্যাগ খাদ্য সামগ্রি প্রদান করেছে তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারীভাবে রাঙামাটির দশ উপজেলায় ও পৌর সভায় পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রি বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতিতে দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ যার যার খাদ্য সামগ্রি প্রয়োজন তাদের সবার ঘরে ঘরে পৌছে দেবো। এ লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা এমনকি ব্যক্তি পর্যায়েও ত্রাণ দিচ্ছেন। আমরা সম্বন্বিতভাবে এই ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমের সাথে আশা আমাদের সাথে সামিল হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ