• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ইউপিডিএফ নেতা অপু ত্রিপুরার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2020   Sunday

ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক অপু ত্রিপুরাকে  আটক, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড় ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

 

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ, পিসিপি ও ডিওয়াইএফ’র যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে উক্ত তিন উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানিকছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের সংগঠক এডিশন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক চিনু মারমা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল চাকমা প্রমুখ।

 

রামগড়ে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফের রামগড় অঞ্চলের সদস্য সাবাক চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোামের রামগড় উপজেলা সভাপতি সুরেশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)রামগড় উপজেলার সাংগঠনিক সম্পাদক বাহাদুর ত্রিপুরা। সমাবেশে সভাপতিত্ব করেন ইউপিডিএফ সংগঠক দবন চাকমা।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর গুইমারা ও মাটিরাঙ্গা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মাটিরাঙ্গা শাখার সহ সভাপতি অনিমেষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি শান্ত চাকমা ও গুইমারা উপজেলা সভাপতি হেমন্ত চাকমা।

 

এসব সমাবেশ থেকে বক্তারা ইউপিডিএফ সংগঠক অপু ত্রিপুরাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের প্রতিনিধিত্বকারী দল ইউপিডিএফের ওপর পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। আর এর অংশ হিসেবে একের পর এক নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করে বিচার বহির্ভুত হত্যা, নির্যাতনসহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আর আদালত থেকে জামিন পেলেও মুক্তি না দিয়ে কারাগারের ভেতর নেতা-কর্মীদের তিলে তিলে হত্যা করা হচ্ছে।

 

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা তুলে নিয়ে আটক অপু ত্রিপুরাসহ সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, অন্যায় দমন-পীড়ন বন্ধ করা ও পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ