• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকীতে কাউখালীতে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2020   Friday

কল্পনা চাকমা অপহরণের জড়িতদের  গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার রাঙামাটির কাউখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি   জেলা শাখা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কল্পনা চাকমার ২৪তম  অপহরণ দিবস উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে   আলোচনা সভায় সভাপতিত্ব করেন  হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি রূপসী চাকমা।  হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইথুইমা মারমা, পিসিপি কাউখালী থানার সাবেক সহ-সভাপতি নয়নজ্যোতি চাকমা ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী সমাজকর্মী স্বপ্না চাকমা।

 

সভা শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের সকল  নিহতদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় দমন-পীড়নের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে। যার কারণে আজ দুই যুগ পূর্ণ হলেও এ ঘটনার কোন বিচার হয়নি, গ্রেফতার হয়নি চিহ্নিত অপহরণকারীর ও তার দোসররা। যদি তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে নিশ্চয় কল্পনা চাকমার সন্ধান জানা সম্ভব হতো।

 

উ্ল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা  গ্রামের নিজ বাড়ী থেকে  চিহিৃত অপহরণকারীরা অপহরণ  করে।  এরপর থেকে আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ