• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2020   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। একই সময়ে বরণ করে নেয়া হয়েছে নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামকে।

 

পরিষদ সভাকক্ষে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠনে  সভাপতিত্ব করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বক্তব্যে রাখেন বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নতুন যোগদানকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।

 

পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেষ্ট এবং নতুন যোগদানকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে উপহার তুলে দেন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

 

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ  তিন বছরের অধিককাল পরিষদে দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি তার কাজ ও দায়িত্বের প্রতি খুবই আন্তরিক ছিলেন। তিনি শুধু পরিষদের কর্মকর্তা কর্মচারী নয়, জনপ্রতিনিধি ও সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে ব্যবহারে অত্যন্ত আন্তরিক ছিলেন। একারণে তিনি সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ বলেন, পার্বত্য এলাকার মানুষ খুবই আন্তরিক ও শান্তিপ্রিয়। দেশের খুবই কম ভাগ্যবান কর্মকর্তার বদলী পার্বত্য জেলায় হয়। আমি এখানে এসে এখানকার বিভিন্ন ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সেকারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ