• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপন ঘোষণা আসতে পারে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2020   Thursday

মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা ও করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনে রাঙামাটিবাসীর দাবী পুরণ হতে চলেছে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে ল্যব স্থাপন নিয়ে সভায় চুড়ান্ত ঘোষনা আসতে পারে আভাস পাওয়া গেছে।

 

জানা গেছে,রাঙামাটিতে করোনা ভাইরাস মোকাবেলা ও করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনে শুক্রবার জেলা প্রশাসন সন্মেলন কক্ষে সভা ডাকা হয়েছে। এতে রাঙামাটি জেলায়  দায়িত্ব প্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী উপস্থিত থাকবেন। সভায় পিসিআর ল্যাব স্থাপনের ঘোষনা আসতে পারে।

 

জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটির জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য, রাঙামাটি জেলাবাসীর দাবী জেলায় পিসিআর ল্যাব স্থাপন, করোনা রোগী সহ বিভিন্ন রোগীদের সেবা নিশ্চিত করতে আইসিইউ বেড স্থাপন, রাঙামাটি জেলার হাসপাতাল গুলোকে আধুনিকায়ন করা। এই দাবীর প্রেক্ষিতে সম্প্রতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি স্বাস্থ্য মন্ত্রনালয়ের পিসিআর ল্যাব, আইসিইউ বেড, কিডনী রোগীদের ডায়ালাইসিস সেন্টার সহ স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রী বরাবরে চিঠি পাঠিয়েছেন। এছাড়া চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, টিআইবি এর সচেতন নাগরিক কমিটিসহ সর্বস্তরের লোকজন পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছেন। এছাড়াও জেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গত দুই মিটিং এ এই বিষয়ে উচ্চ পর্যায়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে রাঙামাটিতে যত দ্রুত এই কাজ গুলো হয় এবং পিসিআর ল্যাব বসে তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করেন।

 

সিপিআর ল্যাব স্থাপনের বিষয়ে জেলা সিভির সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, শুক্রবার এ সংক্রান্ত জেলা প্রশাসন কার্যালয়ে সভা রয়েছে। তার মতে, পিসিআর ল্যাব স্থাপনের জন্য ডিজি হেলথ থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে রাঙামাটি জেনারেল হাসপাতালেই পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু করা হবে। এই কাজ সম্পন্ন করতে এক সপ্তাহ লাগতে পারে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ