• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য বিষয়ে পর্যবেক্ষনে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি দলের রাঙামাটি সফর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2014   Thursday

পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য বিষয়ে পর্যবেক্ষনের জন্য গঠিত জাতিসংঘের নেতৃত্বে স্বাস্থ্য বিষয়ক একটি যৌথ মিশন প্রতিনিধির দল বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেছেন।


দুপুরের দিকে জেলা পরিষদ চেয়ারম্যান অফিস কে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সাথে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক যৌথ মিশন দল সাক্ষাত করেন। যৌথ মিশনের দশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা হলেন ডাঃ নাদিয়া রহমান, ডাঃ শাহনাহাজ বেগম,ডাঃ মোঃ কামার রেজওয়ান, ডাঃ কাজী আব্দুল হোসাইন আকরাম, ডাঃ টুটুল, ডাঃ সঞ্জয় কমুার ছান্দা, ডাঃ মুক্তাদির কবীর, ডাঃ গাজী আল মামুন সিদ্দিক, ডাঃ মৌসুমী আমীন এবং ডাঃ মোঃ শাহেন আক্তার। প্রতিনিধি দলটি রাঙামাটি সফরে রাঙামাটি জেলার স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কার্যক্রম পরিদর্শন করেন।

সাক্ষাতকালে প্রতিনিধি দলটি জেলার স্বাস্থ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি কি বাঁধা আছে এবং তা কিভাবে উত্তরণ পাওয়া যায় এ বিষয়ে জানতে পরিষদ চেয়ারম্যানের কাছে জানেত চান।

প্রতিনিধি দলকে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইন অনুয়ায়ী ১৯৯০ সালে এ জেলার পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য কার্যক্রম পরিষদের হাতে ন্যস্ত করা হয়। এরই আলোকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে তিন পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় রেখে সরকার-ইউএনডিপির প্রকল্পের স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে ইউনিসেফ এবং ইউএনএফপিএফ-এর জেলা পরিষদের সাথে কাজ শুরু করেছে। তবে দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত ম্যালেরিয়া নিমূলের একটি প্রকল্প ব্র্যাক মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন করছে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তির সুষ্পষ্ট লংঘন।

পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে সকল স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হওয়া উচিত উল্লেখ করে চেয়ারম্যান আরও জানান, আলাদাভাবে কোন স্বাস্থ্য কার্যক্রম গ্রহণ করলে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সমন্বয়ের ক্ষেত্রে দ্বৈততার সৃষ্টি হবে এবং এলাকার জনগণ এর সুফল থেকে বঞ্চিত হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ