• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কক্সবাজারে সময় টিভির সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2020   Sunday

কক্সবাজারে সময় টিভির প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীতে রোববার রাঙাামাটিতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করা হচ্ছে। এতে দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে।


সাংবাদিক নির্যাতনের ঘটনা দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে সাংবাদিক নেতারা অবিলম্বে সুজাউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীর পাশাপাশি দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান।


প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙাামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙাামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক শান্তিময় চাকমা, জিয়াউল হক জিয়া প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ