• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির দূর্গম বাঘাইছড়ির ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন
পাহাড়ের উন্নয়নে যারা বাধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2020   Sunday

পাহাড়ের উন্নয়নে যারা বাধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন, আওয়ামীলীগ পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আওয়ামীলীগের নেতা কর্মীরা জনগনের উন্নয়নে কাজ করছে। আওয়ামীলীগের কাজে অগ্রগতি দেখে স্থানীয় আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা বেছে বেছে আওয়ামীলীগের নেতা কর্মীদের হত্যা করছে। আর এই হত্যাকান্ড চালিয়ে আওয়ামীলীগকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না বলে তিনি মন্তব্য করেন।

 

রোববার জেলার দূর্গম বাঘাইছড়ির ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধনকালে তিনি এইসব কথা বলেন।

 

৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী, বাঘাইছড়ি আওয়ামিলীগ নেতা মোঃ আলি, মিয়া মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার বদ্ধ পরিকর। তবে করোনা ভাইরাসের কারণে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চেষ্টা করে যাচ্ছি এই ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। আর এই কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পার্বত্য এলাকায় আজ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে। এতে করে পার্বত্য জেলার আনাচে কানাচে রাস্তা, ব্রীজ, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টানসহ নানান উন্নয়ন কাজ তরান্বিত হচ্ছে। তিনি, এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

 

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ