• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাজেকে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2020   Tuesday

খাগড়াছড়ি সদরের বলপিয়ে আদামে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও ডাকাতি-লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করা হয়েছে রাঙামাটির সাজেকে।

 

গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সাধারণ সম্পাদক কালো বরণ চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, সাজেকের বাইবাছড়া স্কুল মাঠে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, সাজেক সচেতন নারী সমাজ ও সাজেক এলাকাবাসীর যৌথ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সাধারণ সম্পাদক কালো বরণ চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সদস্য শুদ্ধজয় চাকমা, সাজেক সচেতন নারী সমাজের সদস্য তাপসি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক শাখার সভাপতি রূপায়ন চাকমা প্রমুখ।

 

বক্তারা পুলিশ গণধর্ষণের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করলেও বাকী ২ জনকে এখনো গ্রেফতার করেনি। অবিলম্বে পলাতক দুইজন অপরাধীকেও গ্রেফতারের দাবী করেন।

 

বক্তারা খাগড়াছড়ির বলপিয়ে আদামে সংঘটিত গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে এ যাবত ঘটে যাওয়া নারী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার এবং পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন বন্ধের জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ