• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কর্ণফুলী পেপার মিলে’র এমডির অপসারণের দাবীতে স্থাণীয় জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2020   Friday

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্ণফূলী পেপার মিলের ব্যবস্থাপকের মিথ্যা ও কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সংবাদ সন্মেলন করেছে করা হয়েছে। সংবাদ সন্মেলন থেকে সরকারের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল কেপিএম ধ্বংসের মুল হোতা মিলের ব্যবস্থপনা পরিচালক ডঃ এম এম এ আব্দুল কাদেরকে অপসারণের দাবীতে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই উপজেলার জনপ্রতিনিধিরা।

 

রাঙামাটির কাপ্তাই প্রেস ক্লাব সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুফিজুল হক। এসময় ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবী, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা পরিষদের সাবেক সদস্য রুবায়েত আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, কেপিএমের এমডি ডঃ এম এম এ আব্দুল কাদের যোগদানের আগে ৭৯ টন পেপার উৎপাদন হতো। কিন্তু বর্তমানে এমডি’র অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে ১৫ থেকে ২০ টন কাগজ উৎপাদন হচ্ছে। আজ কর্ণফুলী পেপার মিলে কোটি কোটি টাকার কাঁচামাল মিলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছিলেন তারা এইসব কাঁচামাল ব্যবহার করে ব্যাপক কাগজ উৎপাদন করেছিলেন। তাই নিজের এসব অপকর্ম ঢাকার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের বাড়ীতে নিয়মিত মাদকের আকড়া বসানোসহ নানান কুরুচী পূর্ন বক্তব্যে দিয়েছেন যা মিথ্যা ও বানোয়াট। তার এই কুরুচীপূর্ন ও মিথ্যাচার বক্তব্যে মানহানী কর ও জনপ্রতিনিধি হিসেবে তারা জনগনের কাছ হেয়প্রতিপন্য হচ্ছেন ।

 

সংবাদ সন্মেলন থেকে কর্ণফূলী পেপার মিলকে রক্ষার জন্য মিলের এমডি’র বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহনসহ দ্রুত অপসারণ দাবী জানান। পাশাপাশি যে মানহানী কর বক্তব্যে দিয়েছেন শিগগিরই মিলের এমডির বিরুদ্ধে আইনগত আশ্রয় নেবেন বলে সংবাদ সন্মেলন বলা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ