• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে অবস্থান-বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020   Friday

পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল এগোরোটায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে রাঙামাটি’ এই ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক তাহমিনা আক্তার, কোষাধ্যক্ষ নিউটন চাকমা, রাঙামাটি শহর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি কলেজ ছাত্রফ্রন্টের সহ-সভাপতি নিপোলিয়ন চাকমা প্রমুখ।


অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে শেষ হয়।


অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ-যৌন নিপীড়ন মহামারী আকার ধারণ করেছে। পাহাড় কিংবা সমতল কোথায়ও নারী-শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতার অসংস্কৃতির কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায়ের বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ