• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা’র স্মরণে শোক সভা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2020   Tuesday

জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা’র  স্মরণে   খাগড়াছড়ির   মহালছড়িতে মঙ্গলবার  শোক সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

  পার্বত্য চট্টগ্রাম জন্য সংহতি  সমিতি  (জেএসএস) এম এন লারমা পন্থী সংগঠনের উদ্যোগে জনসংহতি সমিতির মহালছড়ি থানার সভাপতি নীল রঞ্জন চাকমার সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়ে। শোকসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহালছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা।  বিশেষ  অতিথি  ছিলেন, জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক  প্রিয় কুমার চাকমা। সভা সঞ্চালনা করেন মহালছড়ি যুব সমিতির সভাপতি রতন  চাকমা।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্তোষ কুমার চাকমা, মহালছড়ি উপজেলা শাখার মহিলা সমিতির সভাপতি সুজনতা চাকমা, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনীতি চাকমা, সমাজ সেবক কালায়ন তালুকদার,  জেএসএস মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমা,   পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি সুভাষ চাকমা প্রমূখ। শোক প্রস্তাব পাঠ করেন জেএসএস  খাগড়াছড়ি পৌর কমিটির  সদস্য সুশীল  চাকমা।

 

এর আগে শোক র‌্যালী সহকারে প্রয়াত  এম এন লারমা’র অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক   অর্পন,   কালোব্যাজ   ধারণ,   এম   এন   লারমাসহ সশস্ত্র সংগ্রামে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের সকলের  আত্মার   শান্তি কামনার্থে  ধর্মীয়   অনুষ্ঠান করা হয়।  ধর্মীয় অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ বাতি দানসহ বিভিন্ন দানাদি ভিক্ষু সংঘকে দান করা হয়ে। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি উত্তোলন করার কর্মসূচী রয়েছে। 

 

শোক সভায় বক্তারা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা`র স্মৃতিচারণ  করে বলেন, এম এন লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা পাহাড়ি জনগোষ্ঠির চেতনার অগ্নিপুরুষ। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে এম এন লারমা যুগে যুগে  অমর হয়ে থাকবেন। 

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর জেএসএস এর বিদ্রোহী অপর একটি দলের গুলিতে নিহত হন। তাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা প্রতি বছর এ দিনে  মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে জুম্ম জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ