• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মানবতার হাত বাড়িয়ে দিলেন ভাইস চেয়ারম্যান নাসরিন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020   Wednesday

রাঙামাটির আওয়ামীলীগের তৃণমূল কর্মী প্রভাত কুমার নাথ ও তার স্ত্রী’র পাশে দাড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। ছোট ব্যবসার পাশাপাশি প্রভাত ও তার স্ত্রী যাতে আতœকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাড়তি কিছু আয় করে সংসার আরো স্বচ্ছল রাখতে পারে সে লক্ষ্যে ভাইস চেয়ারম্যান (প্যানেল) নাসরিন ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে প্রভাতকে উপহার স্বরুপ দিলেন একটি সেলাই মেশিন।


বুধবার (১১নভেম্বর) সকালে ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সিএনজি যোগে শহরের কেরানি পাহাড় এলাকায় প্রভাতের বাসায় গিয়ে সেলাই মেশিন সেটটি তার হাতে তুলে দেন। সেলাই মেশিন সেটটি হাতে পেয়ে প্রভাত ও তার স্ত্রী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, সেলাই মেশিনটি আমার জীবনের একটি বড় প্রাপ্তি। হয়তো মেশিনটি অনেকের কাছে মূল্যহীন, কিন্তু আমার কাছে এখন এটি সোনার হরিণ। এটি দিয়ে আমার সংসারে বাড়তি কিছু আয় হবে এবং এই বাড়তি আয়ের একটি অংশ আমার ব্যাবসা ও সংসারে ব্যয় করতে পারবো। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিনকে আর্শিরবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বলেন, স্থানীয় এক সাংবাদিককের কাছ থেকে জানতে পারালাম, আওয়ামীলীগের তৃণমূল কর্মী প্রভাত দাদা বর্তমানে শহরের কেরানি পাহাড় এলাকায় ছোট্ট একটি জায়গায় এক ছাদের নীচে বসতবাড়ী ও ছোট্ট দোকান নিয়ে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে তার দিন কাটছে। বিষয়টি শুনে খবর নিয়ে আরো জানতে পারি প্রভাত দাদা ও তার স্ত্রী সেলাইয়ের কাজ জানে কিন্তু মেশিন নেই। আমি মানব সেবার লক্ষ্যে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছি দুঃস্থ ও অসহায়দের কল্যাণে সবসময় কাজ করাই আমার কর্তব্য, তাই আর দেরি না করেই একটি সেলাই মেশিন সেট নিয়ে প্রভাত দাদার বাসায় গিয়ে তার হাতে তুলে দিয়েছি।

 

এ ধরনের মহৎ কাজগুলো করতে পারলে মানসিক শান্তি পাই। চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে সামাজিক উন্নয়ন কাজগুলো যতটুকু করার করবো। তিনি বলেন, দুঃস্থ মানুষদের কল্যানে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে সকল বৈষম্য এবং দারিদ্রতা দূর করা সম্ভব। তিনি সমাজের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ