• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জাতীয় পার্টির রাঙামাটি শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা কবিতা ত্রিপুরা’র মৃত্যুতে শোকসভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2020   Monday

জাতীয় পার্টির রাঙামাটি জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ও কেন্দ্রীয় সদস্যা কবিতা ত্রিপুরার মৃত্যুতে সোমবার এক শোক সভার আয়োজন করা হয়।

 

সংগঠনের স্থানীয় জেলা কার্যালয়ে শোক সভার সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মাতব্বর।  সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য  প্রজেশ চাকমার সঞ্চালনায়  বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আরফান আলী, সহ-সভাপতি লেহাজ উদ্দিন সরদ্দার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান,  বিটু দেওয়ান ও সুদীর্ঘ চাকমা, দপ্তর সম্পাদক সমীরন বড়ুয়া দীপক চাকমা, রতন কিশোর ত্রিপুরা, জগদীশ চাকমা, মিলন চাকমা প্রমূখ।

 

শোক সভায় মিসেস কবিতা ত্রিপুরা অত্র জেলায় দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায়ে রাঙামাটির ১০ উপজেলায় সাংগঠনিক ভূমিকার অবদান রয়েছে এবং জেলা কমিটির স্বার্থে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। তার অকাল মৃত্যুতে রাঙামাটি জেলা কমিটির একজন ত্যাগী সহযোদ্ধাকে হারালো। শোক সভায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মৃত আত্মার সদ্গতি কামনা করা হয়।

 

উল্লেখ্য, গেল ১৫ নভেম্বর স্ট্রোক হলে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য শুভাকাংখী আত্মীয় স্বজন রেখে গেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ