• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুর আর্যগিরি বন বিহারে দুদিন ব্যাপী তৃতীয় দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার ডানের আঠারকছড়া করল্যাছড়ি এলাকায় আর্যগিরি  বন বিহারে  মঙ্গলবার দুদিন ব্যাপী তৃতীয় দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

 

আর্য গিরি  বন বিহার প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভায় তক্ষশীলা বন বিহারের অধ্যক্ষ করুনা বন্ধন মহাস্থবিরের সভাপতিত্বে   প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান বারেক সরকার। ধর্ম দেশনা দেন করুনা কূঠিরের অধ্যক্ষ কন্টক মহাস্থবির। অনুষ্ঠানে শত শত পূর্নাথী ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা ও কাপড় তৈরী করা কঠিন চীবর উপস্থিত ভিক্ষু সংঘের উদ্দেশ্য প্রদান করা হয়। অন্ষ্ঠুান শুরুতে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।  এছাড়্ওা অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবিরের(বন ভান্তে) ক্যাসেট থেকে ধর্মদেশনা  ও বিকালে ফানুজ বাতি উড়ানো হয়।

 

এর আগে সকালের দিকে বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান পঞ্চশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এছাড়া অনুষ্ঠানে প্রথম দিনে গেল সোমবার  গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা ও সুতা থেকে কঠিন চীবর তৈরী করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, মানুষের চলাফেরা করতে গেলে চাহিদা রয়েছে। তবে অস্ত্রবাজী ও সন্ত্রাস করে তা কখনো মানুষের জন্য উপকারে আসে না বরং ক্ষতি করে। যে কোন সন্ত্রাস, অস্ত্রধারীদের কোন ধর্মে করতে বলে না। তাই অস্ত্রবাজী ও সন্ত্রাস না করে সবাইকে বৌদ্ধ ধর্মের নীতি আদর্শ মেনে সৎ পথে চলার আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে সরকার যে যার ধর্ম পালন করতে দিয়েছে। তারপরও এই করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ