• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে ম্রোদের উচ্ছেদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তিন সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020   Wednesday

বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে  ম্রোদের উচ্ছেদ করে পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক প্রকল্পের বিষয়ে সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হা’র মনগড়া মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিন সংগঠনের নিন্দা জানিয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রজেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তিন সংগঠন হলো  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম

 

 প্রেস বার্তায় বলা হয়,বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীদের ভোগদখলীয় আনুমানিক এক হাজার একর জমি জোরপূর্বক দখল করে  সিকদার গ্রুপের পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ উদ্যেগের বিরুদ্ধে সারাদেশে অব্যহত নিন্দা ও প্রতিবাদের মূখে উক্ত বিতর্কিত প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে সাফাই গেয়ে গত ২২ নভেম্বর সংবাদ সম্মেলন করেছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হা।

 

লিখিত বক্তব্যে তিনি চিম্বুকের নাইতং পাহাড়ে বর্তমানে ও পূর্বে কোনো ম্রো বসতি ছিল না বলে উল্লেখ করেছেন। অপরদিকে তিনি আরও বলেন, “উক্ত জমিতে পরিষদের তত্ত্বাবধানে কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি প্রদর্শনীর মাধ্যমে সেখানকার স্থানীয় জনগণের কৃষিভিত্তিক জীবিকা নির্বাহের পথ সুগম করার লক্ষে ২০১১ সালে স্থানীয় ম্রো নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ২০ (বিশ) একর ৩য় শ্রেণীর ভূমি পরিষদের নামে বন্দোবস্তি নেওয়ার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়।”

 

প্রেস বার্তায় বলা হয়, জেলা পরিষদ চেয়ারম্যানের পরষ্পর বিপরীতমূখী এই দ্বিচারি বক্তব্যে স্পষ্ট যে শাসকগোষ্ঠীকে লাভবান করতে এবং পরিষদে নিজের চেয়ার আরও পাকাপোক্ত করতে তিনি যেনতেনভাবে সংবাদ সম্মেলন করেছেন।

 

প্রেস বার্তায় বান্দরবান জেলা পরিষদ ও সেনাবাহিনীর মধ্যেকার সম্পাদিত চুক্তি বাতিল পূর্বক  বান্দরবানের নাইতং পাহাড়ে ম্রোদের উচ্ছেদ করে পাঁচতারকা হোটেল নিমার্ণ ও বিনোদন পার্ক নিমার্ণ প্রকল্প বন্ধ করার এবং স্থানীয় ম্রো জাতিসত্তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা প্রদানের  আহ্বান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ