• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

জুরাছড়িতে দু’জোন অধিনায়কের বিদায়-বরণ অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

পাহাড়ে দুর্যোগ মহূত্বে সব সময় সেনাবাহিনী সহযোগীতা দিয়ে ছিল-বর্তমানেও অবহ্যত রয়েছে। করোনা কালিন সময়ে প্রান্তিক দুমদুম্যা ইউনিয়নের খাদ্য সংকট মোকাবেলায় হেলিক্যাপ্টার যোগে ত্রান পৌঁছে দিয়েছে সেনা বাহিনী।

 

রোববার জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেনের বদলিজনিত বিদায় ও নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সালকে বরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।


উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্ব করেন। রির্সেস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমের ধারা সঞ্চলনায় এতে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন উপ অধিনায়ক মেজর নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউপি সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।


সভায় শুরুতেই নবাগত জোন অধিনায়কে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তারা স্ব-স্ব পরিচয় উপস্থাপন করেন। পরে স্বাগত বক্তব্য রাখেন, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, সমাজ সেবা কর্মর্তা মোঃ মাহমুদুল হাসান, সুবলং রেঞ্জ বন কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, এনজিও প্রতিনিধি ব্র্যাক, ম্যালেরিয়া নিমূল কর্মসূচীর ম্যানেজার অনিল বরণ দেওয়া প্রমূখ।


অনুষ্ঠান শেষে বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেনকে ও নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সালকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেশ এবং সৌজন্য উপহার প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ