• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গুইমারার থোয়াইফ্যামুনি পাড়ায় ইউএনও তুষার আহমেদ
সরকার ও এনজিও’র সমন্বিত পদক্ষেপে তৃণমূলের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020   Wednesday

যেখানে সরকারি সেবা ও অধিকার পৌঁছানো কষ্টকর; সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জরুরী। দুর্গমতা, যোগাযোগ অবকাঠামোর কারণে অনেক এলাকায় ইচ্ছে থাকা সত্বেও সরকারি কর্মকর্তারা সরেজমিনে কাজ করতে পারেন না। সেসব এলাকায় যদি সরকারের লাইন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেয়া যায়, তাহলে তৃণমূলের উন্নয়ন ত্বরান্বিত হবে।


বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার গুইমারা উপজেলার প্রত্যন্ত থোয়াফ্যামুনি পাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান ‘আলো’র উদ্যোগে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তুষার আহমেদ এসব কথা বলেন।
‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা’র সভাপতিত্বে পাড়ার মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৃতি বিজয় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আকতার এবং ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুমন কর।


‘এথনিক পিপলস্ রাইটস এন্ড রেসিলিয়েন্ট লাইভলিহুড (ইপিআরআরএল) প্রকল্পের সমন্বয়ক রচয়িতা খীসা সভায় স্বাগড় বক্তব্য রাখেন।


উন্নয়নকর্মী হিতার্থী চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিধি, বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দারা নিজেদের সমস্যার কথা তুলে ধরলে উপস্থিত সরকারি কর্মকর্তারা সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার প্রতি¤্রুতি ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ