• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় ইউপিডিএফের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2020   Saturday

নানান কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সদর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অগ্রণী শিশু-কিশোর কেন্দ্রের সদস্যসহ গণসংগঠনের নেতা-কর্মীরা, শহীদ পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষী-সমর্থকসহ বিভিন্ন এলাকার জনসাধরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


পরে অনুষ্ঠানস্থলে ‘উই শ্যাল ওভার কাম’ গানটি সুরে সুরে গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ সময় দলের ২২ বছরের প্রতিরোধ সংগ্রামকে স্মরণীয় করে রাখতে ২২ বার ব্যান্ডের আওয়াজ বাজাতে বাজাতে পতাকা উত্তোলন করা হয়।


এরপর ২২ বছরে সংগ্রামে সাহসিকতার সাথে ভুমিকা রেখে যারা আত্নবলিদান দিয়েছেন তাদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পুষ্পস্তবক অর্পণের সময় ইউপিডিএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিটের প্রধান সংগঠক অংগ্য মারমা, সদস্য সুনাম চাকমা ও বিজয় মারমা। অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র থেকে পুষ্প স্তবক অর্পণ করে জয়া চাকমা, তিশা চাকমা, অর্পিতা চাকমা, শহীদ পরিবারে পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করেন অনিমেষ চাকমার সহধর্মিণী মিন্টি চাকমা ও রিগেন চাকমার সহধর্মিণী যবনীকা চাকমা, তিন সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি চাকমা এবং নারী সমাজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রিকো দেওয়ান, রেখী খীসা প্রমুখ।  এসময় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউপিডিএফের জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা, সদর ইউনিটের সংগঠক অংগ্য মারমা ।


বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ বছর অতিক্রম করা সহজ ছিল না। শাসকগোষ্ঠীর নিষ্ঠুর দমন-পীড়ন, গ্রেফতার, হত্যা, অপহরণ, গুমের শিকার হয়েও ইউপিডিএফ দমে যায়নি। শাসকগোষ্ঠীর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইউপিডিএফ তার লক্ষ্য অটল রয়েছে এবং জনগণের মুক্তির জন্য পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে।


খাগড়াছড়ি সদর ছাড়াও জেলার দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, ফেনী-তবলছড়ি, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, রাঙামাটির কাউখালী, কতুকছড়ি, নানিয়ারচর, লংগদু, সাজেক এবং বান্দরবানে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বলে -প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

--প্রেস বিজ্ঞপ্তি। 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ