• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে মিঠুন চাকমার ৩য় মৃত্যু বার্ষিকীতে ইউপিডিএফের স্মরণ সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2021   Sunday

‌ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমা’র ৩য় মৃত্য বার্ষিকী উপলক্ষে রোববার  খাগড়াছড়িতে স্মরণসভা করেছে সংগঠনটি।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফের খাগড়াছড়ি সদর ইউনিটের উদ্যোগে খাগড়াছড়ি সদর এলাকায় এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা ও প্রকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা।এতে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি এন্টি চাকমা। এর আগে মিঠুন চাকমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এরপর মিঠুন চাকমাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

স্মরণসভায় সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের নিপীড়িত জনগণের মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে গিয়ে মিথ্যা মামলা, জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েও তিনি দমে যাননি। লড়াই-সংগ্রামে অবিচল থেকেছেন।

 

তিনি পার্বত চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব রক্ষা ও অন্যায় দমনপীড়নের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার মাধ্যমে মিঠুন চাকমার লালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

 

অংগ্য মারমা বলেন, মিঠুন চাকমাকে হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও প্রশাসন এখনো চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার করেনি। উপরন্তু সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাখা হয়েছে। তিনি অবিলম্বে মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দেয়া বন্ধ করার দাবি জানান।

 

এদিকে,পানছড়ি ও গুইমারায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের স্থানীয় শাখার উদ্যোগে শহীদ মিঠুন চাকমার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য,২০১৮ সালের ৩ জানুয়ারি মিঠুন চাকমা  খাগড়াছড়ি জেলা আদালত থেকে মামলায় হাজিরা দিয়ে শহরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির প্রবেশ গেট এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।  

--প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ