• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের আর্যপুরুষ বনভান্তের ১০২তম জন্ম দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021   Friday

বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ১০২ তম জন্ম দিবস পালিত হয়েছে।

 

প্রসঙ্গতঃ উল্লেখ্য, রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।


রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনূষ্ঠানে ধর্মপোদেশ দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক শ্রীমৎ জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা। 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সদস্য সবির কুমার চাকমা, ইলিপন চাকমা প্রমুখ। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিলো বুদ্ধ পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দানসহ নানাবিধ দান।

 

এর আগে অনুষ্ঠান শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুরু হয় ধর্মীয় সভা। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন ৬ নং বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা। 

 

এছাড়া বনভান্তের জন্ম দিবস উপলক্ষে রাত ১২টায় রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাখা বনভান্তের মরদেহে পুষ্পমাল্য অপর্ন করেন বৌদ্ধ ভিক্ষুসহ ভক্তরা। পরে ভোর ৬টায় রাঙামাটি রাজবন বিহার দেশনালয়ে বনভান্তের জন্ম দিবসে ১০২ পাউন্ডের ওজনের কেক কাটেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন কয়েক হাজার পুণ্যার্থী। এরপর জন্ম দিনের ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুন উড়ানো হয়। সকালের দিকে শত শত ভক্ত ও পূর্নার্থীরা বিশেষ কফিনে রাখা বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


এদিকে বনভান্তের ১০২ তম জন্ম দিবস রাঙামাটির রত্নাকুর বনবিহার, যুমচুগ বনাশ্রম বনভাবনা কেন্দ্র, ধনপাতা সাধনা বনবিহার, গর্জনতলী পাড়া শাক্যমণি বৌদ্ধ বিহারসহ বিভিন্ন শাখা বনবিহারে উদযাপিত হয়েছে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ