• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরী’র ৩২তম স্মরণ বার্ষিকী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021   Wednesday

বুধবার খাগড়াছড়ির গুইমারা উপজেলার জননন্দিত ব্যক্তিত্ব ও সমাজসেবক মংসাজাই চৌধুরী’র ৩২-তম স্মরণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


এ উপলক্ষে জেলা শহরের মিলনপুরস্থ ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবনের অসমাপ্ত চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে মারমা সমাজের নতুন প্রজন্মকে পথ চলার আহ্বান জানান।


‘মাউস’র কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র সন্তান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মাউস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি চাইথোঅং মারমা, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী এবং মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা।


খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ঠ লেখক ও গবেষক অংসুই মারমা।


সভা শুরুর আগে মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জলন ছাড়াও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


উল্লেখ্য, গুইমারা অঞ্চলের দুটি মৌজার হেডম্যান ও গুইমারা বাজারের বাজার চৌধুরী মংসাজাই চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ১৩ জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তদের দুই সহযোগীসহ গুমের শিকার হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ