• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নারী ও শিশুদের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে মোমবাতি প্রজ্জলন ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021   Thursday

 

রাজধানীর মাষ্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুসকাকে ধর্ষণ,হত্যাসহ সারা দেশে নারী ও শিশুদের প্রতি নির্যাতন,নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটিতে মোমবাতি প্রজ্জলন ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে রাঙামাটি কমিটির উদ্যোগে কর্মসূচি চলাকালে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার আহবায়ক নুর জাহান বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৈত্রী চাকমা।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার আহবায়ক নুর জাহান বেগম,নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি শাখার সদস্য সচিব সালেহা বেগম,জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমির মোহাম্মদ ছাবের, রাঙামাটি পৌর শ্রমিক দলের সভাপতি মোজাফ্ফর হোসেন,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিনসহ শিশু ওনারী ফোরামের দেড়শতাধিক নেতাকর্মীরা।


প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন,বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের কারনে সামাজিক পরিবেশ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাই অতিদ্রুত এই সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। দেশে যে হারে নারী ও শিশু নির্যাতন বাড়ছে এতে বুঝা যাচ্ছে দেশে আইনের শাসন প্রতিটি পদে পদে ভুলন্টিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআ

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ