• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনাকালীন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2021   Thursday

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনাকালীন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় ১১ হাজার ৮৩৯ পরিবারের মাঝে নগদ ৫৫ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা বিতরন করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার  সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা  নগদ অর্থ বিতরণ করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন।   হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নের  ১০ হাজার ২৯৯ জনকে নগদ ৫০০ টাকা  ও  পৌরসভার ১৫৪০ জনকে  ৪৫০ টাকা করে এই অর্থ  বিতরন করা হয়।

 

প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তায় হাসি ফুটেছে হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন নগদ অর্থের পাশাপাশি ইতোমধ্যে  অনেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও বিতরন করা হয়েছে এবং এটি চলমান থাকবে।

---হিলবিডি/সম্পাদনা/সিআর

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ