• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের জেএসএস এমএন লারমা দলের ৬ হত্যাকান্ডের প্রধান আসামী আটক

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2021   Saturday

বান্দরবানের রাজবিলায় এলাকায়  ৬ জন জেএসএস  এমএন  লারমা দলের ৬ নেতাকর্মীকে  ব্রাশ ফায়ার করে হত্যার ঘটনায় প্রধান আসামী আপাই মারমা (৩৮) কে  গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

জানাযায় শনিবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান রিজিয়নের বান্দরবান সেনা জোন এর একটি  দল জামছড়ি মুখ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বান্দরবান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। 

 

জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়িতে  আপাই মার্মা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে এবং তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আপাই মার্মা বান্দরবানের রাজবিলা ইউনিয়নের জামছড়ি ইউনিয়নের সাদোচিং মার্মার ছেলে।

 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বান্দরবানে রাজবিলায় ব্রাশ ফায়ার করে  নৃশংস ছয়জনকে হত্যা মামলার এক আসামি আপাই মার্মাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। এর আগে এই হত্যা মামলার আরো চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।  
   

উল্লেখ্য যে, বিগত ২০২০ সালের জুলাই ৭ তারিখে সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস,এমএন লামরা দলের জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হয়।

 

এছাড়াও ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলো বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা। ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৮ জুলাই বান্দরবান সদর থানায় নামধারী ১০ জন ও অজ্ঞাত আরো ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

---হিলবিডি/সম্পদনা/সি,আর

 

ads
ads
আর্কাইভ