• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সেনা অভিযানে একে ২২ রাইফেলসহ আটক ৪

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2021   Saturday

শনিবার ভোরে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লংগদু উপজেলার দুর্গম ছোট কাট্টতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি একে ২২ রাইফেল, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সুরেন চাকমা (৪৬), অন্নসিং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। আটককৃতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিপিএফ) এর কর্মী বলে জানা গেছে।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি সদর জোনের সেনা সদস্যরা শনিবার ভোর রাতে লংগদু উপজেলার দূর্গম ছোট কাট্টলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, ৪টি মোবাইল সেট, একটি সোলার চার্জার, ১টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, চাঁদার রশিদ বই, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা উদ্ধার করে। শনিবার সকালে রাঙামাটি সদর জোনের আটককৃতদের ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছে। আটককৃতদের লংগদু থানা পুলিশের কাছে সোদর্প করা হবে। 

 

রাাঙামাটি সদর জোনের সূত্রে জানা গেছে,আটককৃতরা দীর্ঘ দিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা প্রসীত বিকাশ খীসা দলের সমর্থিত ইউপিডিএফ এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। এটি পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে।


রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, চার জনকে আটক করা হয়েছে বলে শুনেছি। আটকৃতদের থানায় সোর্পদ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ