• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2021   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে সেনা অভিযানে দুরছড়ি এলাকা থেকে বিরাজ মনি চাকমা (৩৮)কে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোন এর সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

আটককৃত বিরাজ মনি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মূল সংগঠন(প্রসিত) দলের সদস্য।  সে দীর্ঘদিন যাবত দুরছড়ি এলাকায় চাঁদাবাজি ও প্রতিপক্ষের সদস্যদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং ২০১৮ সালে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করার পর তল্লাশি করে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রাঙ্গামাটির নানিয়ারচর থানার জিও নম্বর ১১৪/১৮ ধারা ১৪৮/১০৯/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ এবং প্যানেল কোড ১৮৬০ মামলার এজাহারভুক্ত আসামি। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে মহালছড়ি জোনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে  থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

এদিকে ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা সংগঠক দিগন্ত চাকমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বিরাজ মনি চাকমাকে সংগঠনের কেউ নয় বলে জানান  এবং ইউপিডিএফ সংগঠনের সাথে কোন সম্পর্ক নেই। সে একজন গ্রামের নিরীহ ব্যাক্তি বলে দাবী করেন।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বিরাজ মনি চাকমা নামে একজনকে সেনাবাহিনী আটক করেছে শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ