• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদীর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2022   Thursday

নিজেদের দৈনন্দিন জীবনের খরচের টাকা বাচিঁয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নি:স্বার্থভাবে কাজ করে যাচ্চেন এক ঝাঁক তরুন-তরুনী। সেই সংগঠনটির নাম হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন। হাটি হাটি পা পা করে এই সংগঠনটি ৫ বছর পর্দাপণ করলো। বৃহস্পতিবার ছিল সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বর্নাঢ্য নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।

 

২০১৭ সালের ৬ জানুয়ারি সাংবাদিক সুপ্রিয় চাকমা শুভসহ কয়েক সংস্কৃতি মনা তরুন-তরুনী স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ নামে সংগঠনটি জন্ম দেয়। এ সংগঠনটি শুরু থেকে পাহাড়ী সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে তৈরি করেছে অনেক টেলিফিল্ম ও গানের ভিডিও চিত্রের অ্যালবাম। মঞ্চস্থ হয়েছে, নিজেদের রচিত অনেক মঞ্চ নাটকও। এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে রক্ত দান, দুঃস্থদের মাঝে শীত কাপড় বিতরণসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা দিয়ে আসছে।

 

সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের রাঙামাটি জেনারেল হাসপাতাল রোড সংলগ্ন এলাকা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় মূল অনুষ্ঠানস্থল জেলা শিল্পকলা একাডেমি গিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা,মারমাসহ পাহাড়িদের ঐতিহ্যবাহী নিজ সংস্কৃতির জাতীয় পোশাকে (পিনোন-খাদি-ধুতি) হাতে প্লে-কার্ড নিয়ে প্রায় দেড় শতাধিক বিভিন্ন শ্রেণির লোক অংশ গ্রহণ করেন। পরে সংগঠনটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বে শান্তি মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী দলীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা। অতিথিদের ব্যাচ পরিয়ে ও ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।


আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক,সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,রাঙামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক ইমন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য কিরণ ময় চাকমা। এসময় সংগঠনের অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদিকা কেয়া চাকমা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিয়াংকা চাকমাসহ সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে শাখা কমিটির নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা শেষে এছাড়াও দরিদ্র ৪০ পরিবারে মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। সংগঠনে ও চাকমা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রাখায় ৮জনকে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাহাড়েীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে বক্তরা সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে আনাচে-কানাচে বিভিন্ন স্থানের এক ঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে দীর্ঘ ৫বছর ধরে পার্বত্য জেলায় কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। নিজেদের সংস্কৃতি বিকশিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে গেলেও কোন প্রতিষ্ঠান থেকে অদ্যবদী কোন প্রকার সহযোগিতা আজো পায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ