• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ভূমি দখলের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2021   Monday

খাগড়াছড়ির গুইমারায় গৃহ ভাংচুর ও অবৈধভাবে ভূমি বেদখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ। সোমবার  সকালে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে সংগঠনটি প্রতিবাদ সমাবেশ করে। এতে শতাধিক গ্রামবাসী ও শিক্ষার্থী অংশ নেয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-সিন্দুকছড়ি এলাকার সনে রঞ্জন ত্রিপুরা যুগ যুগ ধরে ভোগ দখলীয় জায়গায় বাগান সৃজন করেছেন। সম্প্রীতি সেখানে ঘর তৈরি করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। পরে জায়গার দলিল দেখালে স্থানীয় সংসদ সদস্যের আশ^াসে ঘর তৈরি করেন। সবশেষ গত ১২ জুন রাতে ওই জায়গায় সনে রঞ্জন ত্রিপুরার ঘরটি ভেঙ্গে দেয়। এবং একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়।

 

সমাবেশ থেকে বক্তারা প্রথাগত ভূমি ব্যবস্থাপনা মেনে চলা, বেদখলকৃত জায়গা প্রকৃত মালিকদের নিকট ফেরত, স্থানীয়দের জীবন জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫টি দাবী জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাড়া প্রধান লোকনাথ ত্রিপুরা, ত্রিপুুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রেম কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি নিয়ং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহŸায়খ এনি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিনিধি জেসি চাকমা, নক্ষত্র ত্রিপুরা, বতেন ত্রিপুরা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশের আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে শাপলা চত্তরে এসে শেষ হয়।।

হিলবিডি/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ