• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিশিষ্ট শিক্ষাবিদ ড.মানিক লাল দেওয়ান আর নেই

ষ্টাফ রিপোটর : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2021   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ান বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারী হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বৎসর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের আগে তিনি করোনায় আক্রান্ত হলে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন। পরে তিনি রাঙামাটির নিজ বাসা তবলছড়িস্থ ট্রাইবেলস অফিসার্স কলোনীতে ফিরে আসেন। গেল বুধবার রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিকে না ফেয়ার দেশে চলে যান। বিশিষ্ট শিক্ষাবিদ ড.মানিক লাল দেওয়ান রাঙামাটি পার্বত জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্ষন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। তিনি রাশিয়া থেকে  সুনামের সাথে ডক্টরেট ডিগ্রীধারী অর্জনেন করেন এবং  পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রীধারী ছিলেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালন করে গেছেন। 

 

প্রয়াত ড. মানিক লাল দেওয়ান ১৯৩২ সালের ৫ জানুয়ারী রাঙামাটির সাপছড়ি এলাকায় জন্ম গ্রহন করেন। 


এদিকে তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ  করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ