• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে রাঙামাটি জেলা প্রশাসনের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2023   Thursday

ঢাকায়  অনুষ্ঠিত এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ- প্রতিযোগিতায় রাঙামাটির  জুরাছড়ির সন্তান সুর কৃষ্ণ চাকমা চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

জলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা হিসেবে সংবর্ধনা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: শাহ ইমরান, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শফিউল আজম, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।  অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা অর্থ  প্রদান করা হয়।


বক্সার সুর কৃষ্ণ চাকমা সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান ও দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতে তিনি জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, পার্বত্যাঞ্চলের এ দুর্গম এলাকা থেকে তাকে আজকে এত দূর পর্যন্ত উঠে আসতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি ২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু তার বক্সিংয়ের প্রতি আলাদা একটা টান থাকায় বক্সিং খেলার মাধ্যমে দেশের জন্য কিছু একটা করার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস থাকার কারণে আজকে তার এ পর্যন্ত আসা। তার এ গৌরব শুধু তার জন্য নয়,এ গৌরব তার দেশের গৌরব। দেশের মুখ আরো উজ্জল করতে ভবিষ্যতেও তিনি এ জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক প্রতিভাবান খেলোয়ার আছে, তাদেরকে ঠিকমতো প্রশিক্ষণের আওতায় আনা গেলেই এ জেলা থেকে আরো ভালোমানের অনেক খেলোয়াড় গড়ে উঠবে। যা বিশ্বের মাঝে দেশ ও রাঙামাটি জেলার নাম পরিচিত পাবে।


উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর ঢাকায়  অনুষ্ঠিত এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ- প্রতিযোগিতায়  বক্সিং চ্যাম্পিয়ন  বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা নেপালের লাইটওয়েট চ্যাম্পিয়ন মাহেন্দ্রা বাহাদুর চান্দকে হারিয়ে "এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট চ্যাম্পিয়ন" বেল্ট জেতার ইতিহাস গড়ে হয়েছেন বাংলাদেশের সেরা পেশাদার বক্সার । সুর কৃষ্ণ চাকমার বাড়ী জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপির রাস্তা মাথায় এরাকায়

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ