• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ইউনাইটেড কমাশিয়াল ব্যাংকের কৃষকদের কৃষি ঋণ বিতরণ ও ২০৬ তম শাখা উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021   Tuesday

খাগড়াছড়িতে ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক পিএলসি ৭১ জন কৃষককে মসল্লা চাষের জন্য কৃষি  ঋণ বিতরণ করেছে।

 

মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) বিকেলে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারের হল রুমে এ ঋণ বিরতরণ করেন ব্যাংকের  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।

 

ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন খাগড়াছড়ি কৃষকদের মুখে হাসি ফুঠাতে এ কৃষি ঋণ বিতরণ করা হচ্ছে। ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক কৃষকদের কৃষকদের সহজ শর্তে  ঋণ প্রদান করে থাকে। খাগড়াছড়ির কৃষকরা যাতে সহজে ব্যাংকিং সুবিধা পায় সে ব্যবস্থা করবেন। তিনি এ ঋনের অর্থ যথাযথভাবে মসল্লা চাষসহ বাগান উন্নয়নের কাজে লাগানোর আহবান জানান। এর আগে তিনি হকার্স মার্কেটে ২০৬ তম খাগড়াছড়ি  শাখা উদ্ভোধন করেন।  


ঋণ গ্রহীতাদের পক্ষে বক্তব্য রাখেন ফলদ বাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা, তিনি বলেন এ ঋনের গ্রহনের  মাধ্যমে তরুন কৃষি উদ্যোক্তরা যেভাবে আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি প্রতি বছর বিদেশ থেকে মসল্লা আমাদানীর জন্য ব্যয়কৃত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। অতিথিরা ঋনের অর্থ যথাযথভাবে মসল্লা চাষসহ বাগান উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন মং সার্কেলের সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্টেটারী এটিএম তাহমিদুজ্জামান, খাগড়াছড়ি  শাখা ব্যবস্থাপক মোঃ সারোয়ার হোসেন, ফলদ বাগান মালিক সমিতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, সভাপতি দিবাকর ও মারমা ফলদ বাগান মালিক সমিতি সভাপতি আবুশি মারমাসহ বাগান মালিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি লিঃ ও মারমা ফলদ বাগান মালিক সমিতির ৭১ জন সদস্যকে মসল্লা চাষের জন্য ২ কোটি ১০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ