• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে আদিবাসীদের ৫দিন ব্যাপী সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2015   Monday

‘সাম্প্রদায়িকতা-প্রতিহিংসা-অন্ধতার কালিমা ধুয়ে মুছে যাক মৈত্রি পানি বর্ষণে’ এ শ্লোগানে  সোমবার বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে আদিবাসীদের ৫দিন ব্যাপি সাংগ্রাইং-বৈসাবি বর্ষবরণ উৎসব শুরু হয়েছে বান্দরবানে। পূরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের মারমা ভাষায় সাংগ্রাই, ত্রিপুরা ভাষায় বৈসু, ও চাকমা-তঞ্চঙ্গ্যা ভাষায় বিঝু’কে একসাথে বলা হয় বৈসাবি উৎসব।

 

 মারমা আদিবাসীদের ১৩৭৬ সাকক্রয় (সাল)-কে বিদায় দিয়ে ১৩৭৭ সাকক্রয় কে স্বাগত জানানোই এ সাংগ্রাই-বৈসাবি উৎসব। এবারে উৎসবের প্রতিপাদ্য বিষয় হল “সংস্কৃতির শেখড়েই বৈচিত্রময় ঐতিহ্যের ঐক্য”।

 

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিটের আয়োজনে সোমবার সকালে বান্দরবান পূরাতন রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় একই স্থানে। র‌্যালিতে অংশ নেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ও বান্দরবান সদর জোন কমান্ডার নাজমুল হকসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠির ব্যানারে নিজ-নিজ পোষাক পরিহিত কয়েকশ’ আদিবাসী তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সী মানুষ। র‌্যালি শেষে বয়স্ক পূজা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

 

এদিকে রোববার বিকালে সদর উপজেলার সিনিয়র পাড়ায় তংচঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে তংচঙ্গ্যা ভাষার বর্ণমালা বই মোড়ক উন্মোচন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর  এমপি। এসময় পুরাতন রাজবাড়ি মাঠে বয়স্ক মহিলা ও পুরুষদের পুরষ্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ